ডেস্ক রিপোর্ট: ঢাকায় মেট্টোরেল সেবায় বড় পরিবর্তন আসছে। আজ রোববার ১৯ অক্টোবর থেকে বেড়েছে ট্রেন চলাচলের সময়। আগামী মাসের মাঝামাঝি বাড়বে ট্রিপের সংখ্যা। ফলে যাত্রীদের সেবার পরিধি বাড়ছে। উত্তরা উত্তর স্টেশন ও মতিঝিল মেট্টোরেল স্টেশন উভয় প্রান্ত থেকে এক ঘন্টা সময় বেড়েছে।
আজ সকাল ও রাতে আধা ঘন্টা করে বেশী সময় ধরে মেট্টো চলবে। ফলে দিনে বাড়তি এক ঘন্টা সেবা পাবেন যাত্রীরা। ঢাকা মেট্টোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানী লিমিটেড ( ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে এতথ্য জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে সপ্তাহে ছয় দিন (শনিবার-বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্টো ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। এবং শেষ মেট্টো ছাড়বে রাত সাড়ে ৯ টায়।
মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭ .১৫ টায়। এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
শুক্রবার এখন মোট্টো চলে বিকেল ৩টায়, এই সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ডিএমটিসিএক জানাগেছে, সময় ও ট্রিপ বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষ গত মাসেই নীতিগত সিদ্ধান্ত নেয়। গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বাড়তি ট্রেন চালানো হয়। এর ভিত্তিতে গত মঙ্গলবার ১৪ অক্টোবর এক বৈঠকে নতুন সময়সূচি কার্যকরের সিদ্ধান্ত আসে। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চাল লাখ যাত্রী মেট্টোরেল ব্যবহার করেন। সময় ও ট্রিপ বাড়লে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়তে পারে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্টোরেল চলাচলের জন্য উদ্বোধন করা হয়। পরদিন ২৯ ডিসেম্বর গণপরিবহন হিসেবে চলাচল শুরু করে। এরপর বিভিন্ন সময় মেট্টোরেলের চলাচলের সময় বাড়ানো হয়। তবে শুক্রবার মেট্টোরেল বন্ধ ছিল। পরবর্তীতে শুক্রবারও মেট্টো চলাচল শুরু করে।
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথ ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
সব মন্তব্য
No Comments