কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ‘সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সহ-ব্যবস্থাপনা এবং সাগরে নিরাপত্তা বিষয়ক’ বিষয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জেলে ও মাঝিমাল্লা অংশ নেন। কর্মশালা শেষে বুধবার দুপুরে সমুদ্রগামী জেলেদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ এক্টিভিটি উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করে। এ সময় কলাপাড়া ব্র্যাক’র এরিয়া ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, ট্রলার মালিক সমিতির সভাপতি মো.দেলোয়ার গাজী সহ আলীপুর মৎস্য সহ-ব্যবস্থা কমিটির সদ্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ওইসব সমুদ্রগামী জেলেদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন কলাপাড়া মৎস্য অফিস সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো আশিকুর রহমান, ইকোফিশ-২ এর গবেষণা সহকারী মো.বখতিয়ার রহমান,ফিল্ড ফ্যাসিলিটিটর আবুল বাশার।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments