ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মহিলা ফুটবল দল দ্বিতীয়বারের মতো নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ায় দলকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুধবার ( ৩০ অক্টোবর ২০২৪) দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ মহিলা ফুটবল দলের এই বিজয়কে ঐতিহাসিক এবং মহিলা ফুটবল খেলায় আরো এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করে বলেন, মহিলা দলের সদস্যরা ফুটবল খেলায় সারাবিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তাতে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে বাংলাদেশ মহিলা ফুটবল দল বিশ্বের প্রতিদ্বন্দ্বি দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বাংলাদেশ মহিলা ফুটবল দলের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments