ডেস্ক রিপোর্ট: জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহিল কাইয়ুমের মা হোসনে আরা বেগম পম্পিয়া আর নেই। বৃহস্পতিবার) ৯ জানুয়ারি ২০২৫) রাত সোয়া এক টায় রাজশাহীতে বিনোদপুরে তার নিজ বাসভবনে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া ইন্তেকাল করেছেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতা ভুগলেও জীবনে শেষ দিন পর্যন্ত ভাই-বোন, দেবর-ননদ, ছেলে-মেয়ে, পুত্রবধু-জামাতা, নাতি-নাতনি, আত্মীয়স্বজনদের সাথে প্রতিদিন ফোনে কথা বলে খবর নেয়াসহ সক্রিয় জীবনযাপন করেছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক পুত্রবধু, চার কন্যা, চার জামাতা, বেশ কয়েকজন নাতি-নাতিনসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগাহী রেখে গিয়েছেন।
১৯৪২ সালের ১৪ ডিসেম্বর ভোলা জেলায় তার জন্ম। ভোলা জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী, ভোলা পৌরসভার একসময়ের নির্বাচিত মেয়র আলহাজ্ব খোরশেদ আলম এবং দেলোয়ারা বেগম দম্পত্তির তিনি জ্যেষ্ঠ কন্যা। তার স্বামী প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ ৬০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে শিক্ষকতা করেছেন। দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষা গ্রহণকারী তার দুই পুত্র ও চার কন্যার মধ্যে জ্যেষ্ঠপুত্র আব্দুল্লাহিল কাইয়ুম সার্বক্ষনিক রাজনৈতিক কর্মী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওজাসদ স্থায়ী কমিটির সদস্য, কনিষ্ঠপুত্র আব্দুল্লাহিল কাফী খুলনা বিশ্ববিদ্যলয়ের সহকারী রেজিস্ট্রার, কন্যা অধ্যাপক ড. দিলশাদ আরা বুলু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক, কন্যা লুৎফুন আরা পিনু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোর কেন্দ্রে যুগ্ম পরিচালক, কন্যা আদিবা মেহজাবিন নিতু দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, কন্যা রুদাবা আফরিন নিতু একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দর্শন এবং শিক্ষা ও গবেষণা বিভাগের প্রভাষক হিসাব কয়েক বছর শিক্ষকতা করে স্বেচ্ছায় অবসর নিয়ে ঘরকন্যার কাজে নিবেদিত হয়েছেন।
মরহুম হোসনে আরা বেগম পম্পিয়ার জানাজার নামাজ আজ ৯ জানুয়ারি ২০২৫ যোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় এবং এরপর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গোরস্থনে তার প্রয়াত স্বামী ও অকালপ্রয়াত কন্যা ফেরদৌস আরা মিঠুর সমাধির পাশে সমাধিস্থ করা হয়েছে।
জাসদের শোক
জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহিল কাইয়ূমের মাতার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮) ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৬ মিনিটে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন।স্পিকার হাফিজ উ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তিনি অর্থ বিল, ২০২৬-এ অনুমোদন দেন।এর ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া টেকসই ও মসৃণ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ...
সব মন্তব্য
No Comments