স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ি পার্কের বিপরীতে ডেমরা থানা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিল কার্যালয় দখল করে গত বুধবার সকালে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ এলাকাবাসি। শনিবার সকাল ১০ টায় যাত্রাবাড়ি শহীদ শেখ রাসেল পার্কের সামনে অবস্থান নিয়ে এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে। এরআগে গত বুধবার সকালে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের সভাপতি গোলাম হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করে ৪৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দীন (৪০)।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিল আবুল কালাম অনু, যুগ্ম সাধারন সম্পাদক এম এ আর এস মহসিন, সাংবাদিক সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কশান্ডার সারোয়ার হোসেন আলো, সিরাজ উদ্দিন, মেজবাহ উদ্দিন মেঝু, তারেক বাবু, জাহাঙ্গীর, সুন্দর আলী, এছাক সরকার, আবদুর রহমান, নজরুল কমাণ্ডার,নাছির কমান্ডার, আতাউর রহমান ফালুসহ আরো অনেকে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান জাহিদ হোসেন জুয়েল, আরিফুর রহমান, মো: সোহেল মিয়া,তৈয়ব আলী, রহমত আলী, রুবেল গাজী, সুজন,নাহিদ রানা রনি প্রমুখ।
সমাবেশে উপস্থিত মুক্তিযোদ্ধাবা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধ করে আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছিলাম। আজকে স্বাধীন দেশে আমাদের লাঞ্ছিত করা হয়। এরচেয়ে লজ্জা আর কি হতে পারে। তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম যে দলের হাত দিয়ে অর্জিত হয়েছে, বর্তমানে সেঔ সরকার ক্ষমতায় আছে। তারপর ও মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা কুলাঙ্গার সন্ত্রাসী নাজিম উদ্দীন (৪০) ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের সভাপতি গোলাম হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করে এখনো বীরদর্পে নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। আমরা অবিলম্বে তার গ্রেফতার দাবি জানাচ্ছি।
তবে এ বিষয়ে ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দীন (৪০) বলেন, আমি মুক্তিযোদ্ধাকে মারধর করিনি। আমার বাবার পৈতিক বাড়িটি দখলে নিতে তারা মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, কাগজপত্রে এই জমি ও বাড়ি আমাদের। অথচ বাড়ি আমাদের আর দোকান ভাড়া নিচ্ছে তারা। এটা তো আমাদের উপর অন্যায় করা হচ্ছে। আজকে এমপি কাজী মনিরুল ইসলাম মনু সাহেব আসলেন কিন্তু আমাদের ডাকলেন না এবং প্রকৃত মালিক কে জানতে ও চাইলেন না। আমাদের দাবি কাগজপত্রে জমির মালিক যেই হবে, তাকে বাড়িটি বুঝিয়ে দেয়া হোক।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments