আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে গিয়ে কৃষক মো. আকরাম হোসেন (৪২) ও কৃষি শ্রমিক হানিফ আলী (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন।
কৃষক আকরাম হোসেন সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক হানিফ আলী একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের কৃষক ৩ সন্তানের জনক মো. আকরাম হোসেন বুধবার সকালে কৃষি শ্রমিক ৫ সন্তানের জনক হানিফ আলীকে সাথে নিয়ে বুধবার সকালে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments