ডেস্ক রিপোর্ট: রিকশা, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল কিংবা প্রাইভেটকারে ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা গেলেও বাইসাইকেলে যাত্রী পরিবহন একেবারেই দেখা যায় না।
তবে রাজধানীতে বাইসাইকেলে যাত্রী পরিবহন শুরু করেছেন আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি। বাড়ি তার সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায়।
আগে রিকশা চালালেও কম পরিশ্রমের জন্য এখন তিনি যাত্রী পরিবহনে বেছে নিয়েছেন বাইসাইকেল।
শনিবার রাজধানীর নতুন বাজার এলাকায় কথা হয় মামুনের সঙ্গে। তিনি বলেন, আমি আসলে সাইকেল দিয়ে যাত্রী টানি। নতুন বাজার-গুলশান এলাকায় যাত্রী নিয়ে আসা-যাওয়া করি।
তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এ পেশায় আছি। দৈনিক ৬০০-৭০০ কোনোদিন ৮০০ টাকাও পাই। অফিস টাইমে যাত্রী নিয়ে যাই। সিঙ্গেল যাত্রী নিই। দিনে ৬ থেকে ৭ ঘণ্টা চালাই। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। যেখানে যেমন, ভাড়া ২০-৩০ টাকা।
সাইকেলে যাত্রী টানার ভাবনা মাথায় কীভাবে এলো— জানতে চাইলে তিনি বলেন, আগে রিকশা চালাতাম। রিকশা চালানো অনেক পরিশ্রমের। চিন্তা করে দেখলাম বাইক কিনতে গেলেও অনেক খরচ হবে। বাইকের সিস্টেম করে যদি সাইকেল চালানো যায়, ৬০০ -৭০০ টাকা ইনকাম হয়, তাহলে আমার চলবে আরকি। আমি নিজেও চলতে পারব ভালোভাবে।
জ্বালানি তেলের দাম বাড়লেও কোনো চিন্তা নেই জানিয়ে মামুন বলেন, আমার সাইকেলে তো তেল লাগে না। রিল্যাক্সে যাই-আসি। তেলের দাম বাড়লেও আমাদের কিছু করার নেই।
সাইকেলে যাত্রী নেওয়ার সুবিধা সম্পর্কে তিনি বলেন, পরিশ্রম কম। যানজটে ফাঁক দিয়ে চলে যেতে পারি। সাইকেলটা নিয়ে সব জায়গায় যাওয়া যায়।
যতদিন পারেন, এভাবে সাইকেলে যাত্রী পরিবহন করবেন বলেও জানান মামুন।
ঢাকা পোষ্ট
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments