বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ পুকুরপাড়ের সাথে নির্জন এক শ্মশান ঘাট, ভূতুড়ে বাড়ি সামনে শিবের সাজে হাতে ত্রিশূল ও কুমন্ডল, কপালে চন্দন ও পড়নে পশুর চামড়া পরে নিজের টাকায় টিন দিয়ে কাঁচা ছোট একটি শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন শিব ভক্ত ৮০ বছর বয়সী দূর্লভ রায় নামের এক সাধক। বিভিন্ন এলাকা থেকে শিবের এই অকৃত্রিম ভক্তকে দেখতে ছুটে আসেন অনেকেই। নিয়ে আসেন শিবের জন্য প্রসাদ স্বরুপ ফল। পূজা শেষে ওই ফল খেয়েই ২২ বছর ধরে শিবের পূজা করছেন দুর্লভ রায়। পরকালে শিবের সানির্ধ্য শান্তি লভের আশায়, পূজা অর্চনা করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা তার। শিব ভক্ত সংসার ত্যাগি শ্মশানে বসবাস কারি দূর্লভের বাড়ী ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজার সংলগ্ন ডোবাহার এলাকায়।
দূর্লভ রায় এই প্রতিবেদক কেবলেন, ২২বছর ধরে আমি সংসার ত্যাগি। আমি কবরে ঘুমাই আমার মৃত্যুর পর যেন সেই কবরেই আমাকে রাখা হয়।
তিনি বলেন, আমি অন্ধকারে থাকি এখানে কারেন নাই, তার শেষ ইচ্ছা, সরকার কিম্বা কোন সদয়বান ব্যাক্তি যদি শিব মন্দিরটি পাকা করে দেন মহাদেব তার মঙ্গল করবেন। তিনি এ কথা বলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments