ডেস্ক রিপোর্ট: চলতি মাসের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পটি পাশ হলেও জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ভোট গ্রহণ সম্ভব বলে মনে করছে কমিশন। কমিশন বলছে, মধ্য জানুয়ারি বা এই মাসের মধ্যে প্রকল্পটি পাশ না হলে ১৫০ আসনে ইভিএম ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া কঠিন হবে। সামনে কমিশন সভায় ইভিএম নিয়ে আলোচনার পর এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবে কমিশন। এই মুহূর্তে কমিশনের কাছে রয়েছে ৭০- ৮০ আসনে ভোট করারমতো ইভিএম।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
পরিকল্পণা মন্ত্রণালয় সূত্রে জানান যায়, সামনে একনেক সভায় উঠছে ইভিএম প্রকল্পটি। তবে, দুই লাখ ইভিএম কেনার প্রকল্প ইসি জমা দিলেও শেষ পর্যন্ত কি পরিমান পাশ হবে তা এখনো বলা যাচ্ছে না।
আগের একনেক সভার আগে পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন, ইভিএম কেনার প্রকল্পটি আলোচনায় থাকবে। তবে, সভা শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী এই বিষয়ে আগ্রহ প্রকাশ না করায় সেদিন প্রকল্পটি আলোচনায় আসেনি।
ইসি আলমগীর বলেন, নতুন ইভিএমে ভোট গ্রহণ করতে সফটওয়্যাার ইনস্টল, টেকনিক্যাল টিম এবং প্রশিক্ষণসহ বেশ কিছু প্রস্তুতি আগে থেকেই নিতে হয়। প্রকল্পটি ১৫ জানুয়ারির মধ্যে পাশ হলে সর্বোচ্চ ১৫০ আসনে ভোট গ্রহণের প্রস্তুতি নিতে ভালো হতো। তবে এর থেকে ১০-১২ দিন পরেও প্রকল্পটি পাশ হলে সম্ভব। পরিকল্পনা মন্ত্রণালয় এখনও বলছে না এটি পাশ হবে কি হবে না। তাই আমরা এই মহুর্তে এই বিষয়টি নিয়ে পরিষ্কার করতে পারছি না।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, মে মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের কাজ সম্পূর্ণ হবে। পরিসংখ্যান ব্যুরো থেকে জনশুমারি ফলাফর গেজেট আকারে প্রকাশ হলেই এটি আমরা শুরু করবো। আর পরিসংখ্যান এটি প্রকাশ করতে দেরি করলে আমরা পুরনো জনশুমারি নিয়েই কাজ করবো।
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিচ্যুত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছে। এরপর এদের আর করনিয় কিছু আছে কি না জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, এই বিষয়ে আইনজীবিরা বলতে পারবে।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
সব মন্তব্য
No Comments