পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব,বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তারা বলেন, “সাংবাদিকদের ওপর বারবার হামলা গণতন্ত্রের জন্য হুমকি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এসময় বক্তারা সাগর-রুনি দম্পতিসহ অতীতে খুন ও নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকদের হত্যাকারীদের বিচার দাবি করেন। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল,এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব,ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু,দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ,স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ,নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার মতিউর মর্তুজা,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম,রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, যুগবার্তার ব্যুরো প্রধান মো: পাভেল ইসলাম মিমুল,জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান মোঃ রাজীব আলী রাতুল রাজশাহী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাওসার মাখন,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিহাল খান,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ সহ সাংবাদিকদের নামে মিথ্যা রাজনৈতিক হায়রানি মূলক মামলা প্রত্যাহার করতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments