স্টাফ রিপোর্টার: আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে বিশ্ব ইজতেমা ২০২৬ করতে চান তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম)
আজ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে বলা হয়, “সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
এর আগে গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, ধর্মবিষয়ক সচিব ও তাবলিগ জামাতের মুরব্বিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমা ২০২৬ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগসমূহকে ইজতেমার সফল আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, The Code of Criminal Procedure (Amendment) Ordinance - ২০২৫ অনুসারে মাঠের নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও আইনগত বিধি মেনে সকল কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ১৭ ডিসেম্বর ২০২৪ দিবাগত রাতে সাদপন্থীরা তাবলিগের নিরীহ সাথীদের উপর হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দাওয়াত ও তাবলিগের কার্যক্রম শুরায়ী নেজাম-এর অধীনেই চলবে। পাশাপাশি চলতি মাসের মধ্যে বিদেশি অতিথিদের ভিসা সহজীকরণ প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়।
তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, দেশের সকল মুসলমানদের অংশগ্রহণে বিশ্ব ইজতেমা ২০২৬ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মুফতি আমানুল হক, মাওলানা শাহরিয়ার মাহমুদ,
এডভোকেট মতিন উদ্দিন আনোয়ার, রুহুল আমিন, এবং তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম)-এর মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথ ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
সব মন্তব্য
No Comments