স্টাফ রিপোর্টার: নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে পাঠানো নির্বাচন কমিশনের পৃথক চিঠির মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়। কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করার পর বিষয়টি কমিশনের নজরে আসে।
অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন ঘোষিত নির্দেশনা অনুযায়ী ২১ জানুয়ারির আগে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও উল্লিখিত চারটি দল বিভিন্ন সভা, কর্মসূচি ও গণসংযোগের মাধ্যমে প্রকাশ্যে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এ পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির, খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের কাছে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের আগে নির্বাচনি প্রচারণা চালানো আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কমিশন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।
নির্বাচন কমিশনের চিঠিতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮-এর পরিপন্থি। বিধি অনুযায়ী, নির্বাচনের তফশিল ঘোষণার আগে কিংবা কমিশন নির্ধারিত সময়ের পূর্বে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ভোটের উদ্দেশ্যে পোস্টার, ব্যানার, সভা-সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়লেও এখনো পূর্ণাঙ্গ তফশিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এ অবস্থায় কিছু দলের আগাম মাঠপর্যায়ের কর্মসূচি নিয়ে আপত্তি তোলে বিএনপি।
বিএনপির অভিযোগ, নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালিয়ে কিছু দল নির্বাচনি পরিবেশে অসম প্রতিযোগিতা সৃষ্টি করছে, যা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর নীতির পরিপন্থি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও সমান প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। সতর্কবার্তার পরও কেউ আচরণবিধি অমান্য করলে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments