স্টাফ রিপোটার: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সাধারণ মানুষ মাংস বলতে ব্রয়লার মুরগীর প্রতি নির্ভরশীল ছিলো তাও আজ ২২০ টাকা। যাই কিনতে যাবেন সেখানেই উর্ধ্বগতি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর কাওরান বাজারে তেজগাঁও থানা জাপার সাবেক সভাপতি প্রয়াত হাজী সিরাজুল ইসলামের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, মানুষ আজ চুরি করতে হলেও ঢাকায় আসেন, দূর্নীতি করতে, চাকুরী করতে এমনকি রিক্সা চালাতেও ঢাকা আসেন। মানুষের চাপে ঢাকা আজ স্তব্ধ নগরী। এ থেকে পরিত্রাণ পেতে পল্লীবন্ধু এরশাদ প্রণীত প্রাদেশিক রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আর তা বাস্তবায়ন করতে হলে জাতীয় পার্টিকে তৃণমূলে শক্তিশালী করতে হবে। প্রয়াত হাজী সিরাজের মত ত্যাগ স্বীকার করতে হবে। হাজী সিরাজ যেভাবে সর্বক্ষণ জাতীয় পার্টি ও এরশাদের আদর্শ বাস্তবায়নে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন সবাইকে এমন হাজী সিরাজ হয়ে জনগণের দ্বারস্থ হতে হবে।
তিনি বলেন, জাতীয় পার্টি ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। যার ধারাবাহিকতায় আমরা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অঙ্গ এ সহযোগী সংগঠনকেও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি, যাতে ভোটের ময়দানে কেন্দ্র পাহারা রাখা যায়।
তেজগাঁও থানা জাপা সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় স্মরণসভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, কৃষি সম্পাদক মোস্তফা কামাল, কেন্দ্রীয় নেতা আলী হোসেন, আজাহার সরকার, কবির হোসেন, জাহাঙ্গীর বেপারী, ছাত্রনেতা মো. তপন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments