স্টাফ রিপোটার: দুর্নীতিবাজ-কালো টাকার মালিকদের গ্রেফতার ও বিচার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, খেলাপি ঋণ উদ্ধার এবং বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমাবেশ অনুষ্ঠিত
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করে মঙ্গলবার ১১ জুন বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।
বক্তারা বলেন, তৃতীয় বারের মতো প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর ক্ষমতাসীনরা আর একটি গণবিরোধী বাজেট ঘোষণা করেছে। এ বাজেটে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে বৃহৎ ধনিকগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়েছে। চুরি-দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। খেলাপি ঋণ উদ্ধারের কোনো পরিকল্পনা সরকারের নেই। বাজেট ঘাটতি পূরণের জন্যে দেশি-বিদেশি উৎস থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণের কথা বলা হয়েছে। সাম্রাজ্যবাদী ঋণের জালে দেশকে জড়িয়ে ফেলা হচ্ছে।
নিত্যপণ্যের দাম কমানো, সারাদেশে রেশনিং-ব্যাবস্থা চালু, বেকারদের চাকরি, দুর্নীতিবাজ-কালো টাকার মালিকদের গ্রেফতার ও বিচার, খেলাপি ঋণ উদ্ধার এবং বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জনকল্যাণে বরাদ্দ বৃদ্ধির জন্য নেতৃবৃন্দ দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments