সাভার (উপজেলা) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে আয়োজিত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক বিষয়বৃত্তিক কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সাভার ঢাকা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওন। অনুষ্ঠান কর্তৃপক্ষ যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওনকে এ সময় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে এক বক্তৃতায় যুবদল নেতা শাওন বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি। আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা জাগে। তিনি আরো বলেন, আমি এই অনুষ্ঠানের উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। শিক্ষার প্রসার এবং উন্নয়নে আমি ব্যক্তিগতভাবে সবসময় এগিয়ে এসেছি ভবিষ্যতেও আসবো ইনশাল্লাহ। কারণ শিক্ষাই জাতির মেরুদন্ড। সাভারের সর্বস্তরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকল্পে আমি আমার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। অনুষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও শিক্ষাপদক প্রদান করা হয়।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments