ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম বারের মত বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রাশাসক ও সিভিল সার্জন আনুষ্ঠনিক ভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন। পরে জেলার প্রথম ব্যক্তি হিসেবে জেলা প্রশাসক হায়াত উদ দৌল খানের ডোজ গ্রহনের মধ্যদিয়ে এই কার্যক্রমের শুরু হয়। এসময় সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক এনামুল হক, ডাঃ মোঃ হিমেল উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রথম অবস্থায় জেলার ৫০ জনকে এ ডোজ প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকলকে এর আওতায় আনা হবে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments