সিলেট অফিস: নদী, ছড়া ,পাহাড়, বনভূমি প্রকৃতির সৃষ্টি। যারা প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে এদের প্রতিহত করতে হবে। পানি ছাড়া মানুষসহ কোনো প্রাণী বাঁচতে পারেনা। সুতরাং পানি অপচয় নয় বরং সংরক্ষণে যত্নশীল হতে হবে।
বিশ্ব পানি দিবস উপলক্ষে আজ ২৩ মার্চ (শনিবার) বেলা ১১ টায় "নিরাপদ পানি ও জলবায়ু রক্ষায় সচেতন হই" শীর্ষক এক আলোচনায় বক্তারা একথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও প্রতীক থিয়েটার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থী, নাট্য ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, প্রতীক থিয়েটার সভাপতি ডা: সুনীল বিশ্বাস। মূল বক্তব্য রাখেন, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত গোয়ালা, সাংস্কৃতিক কর্মী শাকিল আহমেদ প্রমুখ।
তোফাজ্জল সোহেল বলেন, নদ-নদী, হাওর, পাহাড়ি ছড়া , বনভূমি প্রাকৃতিক সম্পদের সুন্দর একটি অঞ্চল হচ্ছে হবিগঞ্জ। কিন্তু গত দুই দশক ধরে পরিবেশ বিধ্বংসী কাজ কার্যকলাপের কারণে প্রাকৃতিক সৌন্দর্য বিঘ্নিত হওয়া ছাড়াও বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যে জন্য পরিবেশগত সংকট চরম আকার ধারণ করেছে।
তোফাজ্জল সোহেল আরো বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর হবিগঞ্জের পরিবেশ - প্রতিবেশ রুক্ষ বিপর্যস্ত হবার কথা নয়। নদী জলাশয় দখল দূষণের জন্য কিছু লোভী ও সংকীর্ণ মানসিকতার মানুষ জড়িত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ গুলোর প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্লাস্টিক দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। প্লাস্টিকের গন্তব্য হচ্ছে নদী নালায়। বিভিন্ন ভাবে সেগুলো মানব দেহে প্রবেশ করছে। তিনি বলেন, বিজ্ঞানীদের মতে জলবায়ুর পরিবর্তনে বদলে যাবে আমাদের জীবন যাপন। পানির সঙ্কট তৈরি হবে। খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে। এ থেকে আমাদের বাঁচতে হলে প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেষ্ট থাকতে হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments