ডেস্ক রিপোর্টূ: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা আজ ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১:৩০টায় সেগুনবাগিচাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক কমরেড আব্দুস সাত্তার, কমরেড মোশারফ হোসেন নান্নু, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সিকদার প্রমুখ।
সভার এক প্রস্তাবে গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ আদালত প্রাঙ্গনকে রণক্ষেত্রে পরিণত করে পুলিশি তান্ডব ও সাংবাদিক-আইনজীবীদের উপর হামলা-নির্যাতন এবং আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রস্তাবে বলা হয়, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। এমনকি এফবিসিসিআই, কৃষিবিদ ইন্সটিটিউশন, বিএমএ, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনসহ সকল পেশাজীবী সংগঠনেরও আজ আর নির্বাচন হয় না। সরকার দলীয় লোকদের মনোনয়ন দিয়ে সিলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। তারই সর্বশেষ প্রকাশ গতকালের সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদী সরকার নির্বাচনের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।
সভার প্রস্তাবে সুপ্রিম কোর্টে পুলিশি হামলা, সাংবাদিক-আইনজীবীদেরকে আহত করার ঘটনার দায় সরকার ও আদালতের অভিভাবক হিসেবে মাননীয় প্রধান বিচারপতিও এড়াতে পারেন না।
প্রস্তাবে ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান বিচারপতি ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments