স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকায় পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করে। পতাকা মিছিলটি পার্টির পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।
পতাকা মিছিলের শুরুতে মুক্তিভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি সভাপতি কমরেড মো: শাহ আলম ১৯৭১ সালের যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়েছে বিজয়ের মাসে সেই লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও যে আকাক্সক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো তার বাস্তবায়ন হয়নি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন।
সমাবেশে কমরেড মো: শাহ আলম বলেন, সিপিবি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং শোষণ-নিপীড়িন-বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রেখেছে। মুক্তিযুদ্ধের তেপান্ন বছর পরেও দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। জুলাই-আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলেও এখনও মানুষের নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই অস্থিতিশীলতা চলছে। দেশকে নৈরাজ্যমুক্ত করতে হলে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কোন বিকল্প নেই।
সমাবেশে সাজ্জাদ জহির চন্দন বলেন, যদি সকল জাতি-ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা না যায় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিফলে যাবে। বিজয়ের মাসে বাংলাদেশের সকল মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা সংহত থেকে ফ্যাসিবাদ, মৌলবাদ, সাম্রাজ্যবাদ সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সকল অপশক্তিকে রুখে দেওয়ার বিকল্প নাই।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments