স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৪ নভেম্বর সকাল ৮টা থেকে ০৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত কারণে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ জনের।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭২ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১,১৬৭ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সন্দেহজনক হামে ২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১,৩২৭ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৫,৪৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন, এ পর্যন্ত মোট নিশ্চিত রোগী ২৪,২১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ভর্তি রোগীর সংখ্যা ২,০৯,৮৫৪ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ২,০১,১৫৩ জন। হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া এবং জ্বর ও র্যাশসহ উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবি ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৬ জনে। স ...
সব মন্তব্য
No Comments