সিংড়া (নাটোর) প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ বাজেট জনগণের নয়, কৃষকের নয়। এ বাজেট ছিনতাইকারী ও দুর্নীতিবাজের বাজেট। এ বাজেট কালো টাকা সাদা করার বাজেট।
শনিবার (৮ জুন ) দুপুরে নাটোরের সিংড়া কোর্ট মাঠে আয়োজিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবুর রহমান মন্টুর রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা দুলু বলেন, বাংলাদেশের জনগণ ৭ জানুয়ারির ভোট বর্জন করেছেন। জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। তারা ভোট বর্জন করেছেন। ডামি নির্বাচনে জনগণ ডামি প্রার্থীদের ভোট দেয় নাই। এ আন্দোলন-সংগ্রামে বিএনপি বিজয় অর্জন করেছেন। আমাদের ভাতের অধিকার, আমাদের গণতন্ত্রের অধিকার, মানুষের কথা বলার অধিকার এবং ভোটের অধিকারের সংগ্রাম চলবেই। যতদিন সরকার পদত্যাগ না করবে, ততদিন আমাদের আন্দোলন ও সংগ্রাম চলবেই।
বাজেট নিয়ে মন্তব্য করে দুলু বলেন, আমরা এ সরকারকেই মানি না, বাজেট তো পরের কথা। এই বাজেট ছিনতাইকারীর বাজেট, এ বাজেট জনগণের কোনো বাজেট নয়। এই বাজেট দুর্নীতিবাজ, ছিনতাইকারীদের বাজেট। যারা বাংলাদেশের কোটি কোটি টাকা লুট করে নিয়ে গিয়ে বিদেশে পাচার করেছে এ বাজেট তাদের। যারা জনগণের মাথায় আঘাত করে হাজার হাজার কোটি অবৈধ টাকা আয় করেছে এ বাজেট তাদের।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের সভাপতিত্বে বক্তব্যে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, পৌর বিএনপির আহ্বায়ক এড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments