স্টাফ রিপোটার: বিদ্যুৎ, অর্থ, দ্রব্যমূল্যের সংকট প্রসঙ্গে সিপিবি’র বিক্ষোভে বক্তারা ক্ষমতাসীনদের অবাধ লুটপাটের খেসারত দিচ্ছে দেশের মানুষ সিপিবি ঢাকা দক্ষিণের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, চরম বিদ্যুৎ সংকট, আর্থিক বিপর্যয়, খাদ্য-দ্রব্যমূল্যের ভয়াবহ সংকটের দায় দেশের জনগণের নয়। দেশে চলমান গণতন্ত্রহীন ও জবাবদিহিতাহীন অবস্থায় ক্ষমতাসীনদের অবাধ লুটপাট, অর্থ পাচার এবং দেশি-বিদেশি বৃহৎ বেনিয়া গোষ্ঠীর সাথে জনস্বার্থবিরোধী চুক্তির খেসারত দিচ্ছে দেশের মানুষ। সংকট নিরসনে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন এবং বামপন্থী ও গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার সংগ্রামে দেশবাসীকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)ঢাকা দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বে এবং সম্পাদকম-লীর অন্যতম সদস্য আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকম-লীর সদস্য সাইফুল ইসলাম সমীর, জেলা কমিটির সদস্য শংকর আচার্য্য প্রমুখ।
সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, চলমান দুঃশাসনের কবল থেকে বাঁচতে হলে জনগণের দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে হটাতে হবে। সরকার আবারও একটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তিনি নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দলীয় সরকারের অধীনে সিপিবি নির্বাচনে অংশগ্রহণ করবে না।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments