স্টাফ রিপোটার : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে সুশাসন দেবো এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। কি করলে জনগণের ভালো হবে আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেবো। আমরা যদি মনে করতে পারি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারবো তাহলে আমরা তাই করবো। যদি আমাদের সেই শক্তি না থাকে তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেবো। তখন আমরা দেখবো, কার সাথে জনগণ বেশি উপকৃত হবে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এ ব্যাপারে দলের নেতা-কর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে আবার ভালোর দিকেও যেতে পারে। সামনের দিকে রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমন পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে একটা সমস্যা আছে, তার সমাধান দেখছি না।
অন্য এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা আশা করতে চাই আসন্ন সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। ভোটাররা ভোট দিতে পারবেন। সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments