উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, উজিরপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মাইনুল হক মারা গেছেন। শনিবার ( ২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬ টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উজিরপুর মহিলা কলেজ, সৈয়দ আজিজুল হক নান্না মিয়া ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি ২ বার সংসদ সদস্য পদে নির্বাচন করেন। তার পিতা সৈয়দ আজিজুল হক নান্না মিয়া অবিভক্ত বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রী ছিলেন। ১৯৮৭ সালে উজিরপুর- বাবুগঞ্জ আসনের সাংসদ সদস্য নির্বাচিত হন। এ্যাডভোকেট সৈয়দ মাইনুল হকের মৃত্যুতে উজিরপুর, বানারীপাড়ায় শোকের ছায়া নেমে আসে। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সোস্যাল মিডিয়ায় শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments