পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বিআরটিএ অফিসে দুদকের অভিযান চলছে।রবিবার বেলা ১১টার দিকে দুদকের একটি দল বিআরটিএ কার্যালয়ে অভিযান শুরু করে। এসময় বিআরটিএ’র সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমান খানের কার্যালয়ে তল্লাশি চালানো হয়। বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন দুদকের দলটি।
দুদকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন জানান,বিআরটিএ কার্যালয়ে ঘুষ না দিলে চালকদের লাইসেন্স হয় না-এমন অভিযোগ হয়েছিল দুদকের প্রধান কার্যালয় ঢাকাতে।
সেখান থেকে বিষয়টি অবগত করা হয় রাজশাহী অফিসকে। এরপর রাজশাহী অফিসের দুদক দল রবিবার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায়। এসময় বেশকিছু গুরুত্বপূর্ণ ফাইলও জব্দ করা হয়।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments