ডেস্ক রিপোর্ট: অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩৪) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা।
বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশ জানতে পারে যে, সরকার বিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণকারী সোহেল রানা বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে রোববার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments