স্টাফ রিপোটার: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে আগামী শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
বুধবার রাতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
বেলা দুইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেন রিজভী।
রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন আর গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মত ব্যাপার। সরকার বিরোধী আন্দোলনে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments