যশোর অফিস: দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জন নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।
বুধবার সকালে মণিরামপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে পৌরসভার সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে মণিরামপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন হাসাইন ইকবাল সানি,তাজয়ার তাহমিদ,রিয়াদ হোসেন, শরিক মাহমুদ, নাসিমুল বারি, সাইমুম, তাসনিম হাসান বর্ষা সহ মণিরামপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমরা প্রশাসনের বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। কিন্তু প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। নারী সমাজকে ঘর থেকে বের হতে হবে, তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। বক্তারা বলেন,খুন,ধর্ষণ,ছিনতাই চাঁদাবাজির মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments