ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ১টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টায় পুলিশ মোকারিমপুর ইউনিয়নের নওদাক্ষেমিরদিয়ার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় অস্ত্রসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, সবুজ আলী(২৫), মো. আপন(১৮), সাকিবুল হাসান শোভন(১৮) ও মো. নুরুন্নবী প্রামানিক(৩২) তারা সবাই মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদাক্ষেমিরদিয়ার গ্রামের মো. বকুল হোসেনের ছেলে, সাখাওয়াত হোসেন বিজয়ের বাড়িতে আটককৃত সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয় উপস্থিত হয়। এলাকাবাসীরা হামলাকারীদের ঘিরে ফেলে। এসময় সবুজের হাতে থাকা বিদেশি পিস্তলটি জব্দ করে। পরে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সঙ্গে থাকা আন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজয়ের বাবা মো. বকুল হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসে হামলা করে। স্থানীয়রা ডাক চিৎকারে ছুটে এসে একটি পিস্তলসহ চারজনকে আটক করা হয়।
তিনি দাবি করে বলেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দিয়েছে।
এদিকে আটক সবুজ আলী অভিযোগ করে বলেন, আমার স্ত্রীর গায়ে বিজয় গত ১৪ই জানুয়ারি হাত তুলেছিলো।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ দ্রুত উপস্থিত হয়ে ১টি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ৪জনকে গ্রেফতার করে। বাদবাকি ২টি অস্ত্র পুকুরে ফেলার বিষয়ে যে অভিযোগ রয়েছে তা আমরা খতিয়ে দেখছি।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments