স্টাফ রিপোর্টার: বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘নারী, উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে নারীর সমঅধিকার’[ শীর্ষক কর্মশালায় নারী নেতৃবৃন্দ বলেছেন, সংবিধানের মৌলিক অধিকার অধ্যায়ের ২৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সকল নাগরিকের জন্য সমান অধিকার রক্ষার অঙ্গীকার করেছে রাষ্ট্র। তবু, নারীরা উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ধর্মীয় ও সামাজিক প্রথার অজুহাতে নারীরা লিঙ্গভিত্তিক বৈষম্যের শিকার হচ্ছেন।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর বাবর রোডস্থ বিএনপিএস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালা সঞ্চালনা করেন বিএনপিএস পরিচালক শাহনাজ সুমী। বক্তৃতা করেন গ্রাম বিকাশ সহায়তা কেন্দ্রের নির্বাহী পরিচালক রোকেয়া পদকপ্রাপ্ত মাসুদা ফারুক রত্না, পার্লামেন্ট নিউজ সম্পাদক সাকিলা পারভীন, বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি অ্যান্ড লবির পরিচালক (লিগ্যাল) দিপ্তী শিকদার, বরিশালের আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, রংপুরের সিড-এর নির্বাহী পরিচালক সারথী রানী সাহা, কক্সবাজারের অগ্রযাত্রার নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দীন প্রমূখ।
কর্মশালায় উত্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, উত্তরাধিকার আইন একটি জটিল কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়, যার প্রধান উৎস হলো ধর্মীয় আইন। ১৯৬১ সালে পাকিস্তানের সামরিক শাসকদের দ্বারা প্রণীত বৈষম্যমূলক ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা স্পষ্টভাবে নারীদের মানবাধিকার ও সমান অধিকার লঙ্ঘন করে। নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য প্রয়োজন উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটি শুধু নারীদের ক্ষমতায়নই নয়, সমাজের সমতা ও ন্যায্যতার জন্যও অপরিহার্য।
কর্মশালায় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য হলো দেশের সকল নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা, যা হবে দেশের উন্নয়ন ও ন্যায্যতার পথে এক গুরুত্ব¡পূর্ণ পদক্ষেপ। তাই উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন প্রণেতারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জ ...
সব মন্তব্য
No Comments