ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার ৪ নং ফুলতলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে আজ সোমবার বিকেল ৫ টায় উপজেলার বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জামিল খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেন, জেলা আওয়ামী যুবলীগ নেতা জলিল তালুকদার, শেখ হাদিউজ্জামান, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, কবির আহম্মেদ মনা, মোল্যা রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, শহিদুল ইসলাম মোল্যা, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, স্বেচ্ছাসেবক লীগ নেতা অজয় নন্দী, খুরশিদ আলম মোড়ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ। শেষে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments