স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বিপ্লব ও অভ্যূত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। তার সুফল ধরে রাখতে হলে আন্দোলনকারী সকলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ঐক্যের কোনো বিকল্প নেই। পরাজিত শক্তি দেশের এই অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে। আমরা যাতে কেউ এ ফাঁদে না পড়ি সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারুণ্যের শক্তি কেন্দ্রীয় পরিষদ আয়োজিত তারুণ্যের কন্ঠে প্রতিরোধের এক মাস এবং গণহত্যার বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান ড. ইউনুসের উদ্দেশ্যে সালাম বলেন, আপনি বিশ্ব বরেণ্য ব্যক্তি। বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা আমাদের যে ঋণ দিয়েছে তাদেরকে বলুন বাংলাদেশের অনন্ত ২ থেকে ৫ বছরের শোধ মওফুক করার জন্য। পতিত সরকার দেশের অর্থ লুন্ঠন করে নিয়ে গেছে।
তিনি বলেন, আর নতুন করে ঋণ নয়। আওয়ামী লীগ ও তাদের দোসরা যে অর্থ লুট করেছে এবং বিদেশে পাচার করেছে তা উদ্ধার করে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে হবে।
আয়োজক সংগঠনের আহবায়ক শওকত আজিজের সভাপতিত্বে আজিজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন তানভীর সপ্নীল (ঢাকা বিশ্ববিদ্যালয়), রায়হান আহমেদ, সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম শুভ, সমন্বয়ক আবির মিনহাজ ( ব্রাক বিশ্ববিদ্যালয়) ঢাকা মহানগর উত্তরের
সদস্য সচিব পাবলো পিকাসো হালদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
সদস্য সচিব ফাহামিদুর রহমান নিলয়,
সমন্বয়ক নাইমুর রহমান সাকিব, আরিফুর রহমান আরিফ, মো: মোস্তাকিম রহমান, মো: রাশেদুল ইসলাম রোমান, রাগিব আহসান, আইয়ুব নবী প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments