ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় ৭জন ভারতীয় চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা। সোমবার সকালে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া ও কালিকাপুর, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকিরমোড়া এবং গত শনিবার রাতে কসবা উপজেলার সালদানদী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.এম. জাবের বিন জব্বার, পিএসসি, এসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়ার মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা-(৩৫), একই এলাকার মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা-(৩৩) ও মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব বার্মা- (৩৬), ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়া পাড়ার মৃত আলী মিয়ার ছেলে মোঃ বাদশা মিয়া-(৩০), ভারতের সিপাহীজলা জেলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মোঃ হোসেন মিয়া-(৫৮), সিপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ-(২৬) ও একই এলাকার সোহাগ হাসান-(২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০ টায় কসবা উপজেলার সীমান্তবর্তী কুইয়াপানিয়া এলাকায় অভিযান চালিয়ে দোজন দেব বার্মা, তমে দেব বার্মা ও বিমল দেব বার্মাকে আটক কওে বিজিবির সদস্যরা। পরে পৃথক অভিযানে বেলা সাড়ে ১১টার সময় উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাদশা মিয়া এবং দুপুর সাড়ে ১২টার সময় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ হোসেন মিয়াকে আটক করা হয়।
এদিকে গত শনিবার রাতে কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক রাজু আহমেদ ও এ সোহাগ হাসানকে গ্রেপ্তার করা হয়।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেয়া হবে। গ্রেপ্তারকৃত ৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় এবং ১ জনকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments