ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক চাপা দিয়ে রাসেল মিয়া নামে এক শিশুকে হত্যার ঘটনায় তিনদিন পর মামলা নিয়েছে নাসিরনগর থানা পুলিশ। থানায় মামলা নেওয়ার পর এবং মামলার কাগজ হাতে পেয়ে ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার দিকে পারিবারিক কবরস্থানে নিহত রাসেলের মরদেহ দাফন করা হয়। মরদেহ দাফনের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ সরকার।
এদিকে ১৬ ফেব্রুয়ারি সকালে নিহতের বাবা আওয়াল মিয়া বাদী হয়ে কাপ্তান মিয়াকে প্রধান আসামি করে ৫ জনের নাম উলেøখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে ১৪ ফেব্রুয়ারি রাসেল হত্যার বিচার চেয়ে নাসিরনগর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ নিহতের বাবা আওয়াল মিয়ার। পরে ময়নাদতন্তের পর নিহতের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার পর লাশ দাফন করেনি। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাসেলের স্বজনসহ এলাকাবাসী।
এদিকে গত ১৩ফেব্রুয়ারি উপজেলার হরিপুর ইউনিয়নের টেকাপাড়া এলাকায় মেসার্স নিউ রয়েল ব্রিকসের অংশীদার ও হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাপ্তান ইটভাটায় মাটি আনা-নেওয়া করতে গিয়ে মাটি বোঝাই ট্রাক দিয়ে গ্রামীণ রাস্তা নষ্ট করে আসছিল। এ নিয়ে প্রতিবাদ জানায় আওয়াল। তবে প্রতিবাদের বিষয়টি মেনে নিতে না পেরে কাপ্তান মিয়া দলবল নিয়ে আওয়ালকে প্রকাশ্যে হুমকি দেয়। এর পর ১৪ ফেব্রুয়ারি দুপুরে ট্রাকচাপায় রাসেলের ঘটনাস্থলে মৃত্যু হয়।
হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিযা বলেন, থানার ওসি ও পুলিশ এসে নিহতের বাবা আওয়াল মিয়ার হাতে মামলার কাজগপত্র বুঝিয়ে দিলে মরদেহ দাফন করতে সম্মত হয়। পুলিশ মরদেহ দাফন করে ঘটনাস্থল থেকে যায। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার বলেন, থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments