ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম সুষ্ঠুভাবে ও দ্রুততার সাথে সম্পন্নের লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বর্তমান অবস্থা উল্লেখপূর্বক মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের স্পষ্ট ফটোকপি সংযুক্ত করে আইন, বিচার ও সংসদক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটির অনুবিভাগের সলিসিটর বরাবর দাখিল করার জন্য রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সকলের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়েছে।
দেশে বিগত ৬ জানুয়ারি ২০০৯ তারিখ থেকে ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পূর্বে এবং পরে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা (যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা হিসেবে পরিচিত) প্রত্যাহারের লক্ষ্যে ইতঃপূর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ হতে দেশের সকল পাবলিক প্রসিকিউটর/মহানগর পাবলিক প্রসিকিউটরকে এরূপ মামলার তালিকা প্রেরণ করার জন্য বলা হয়। এর পরবর্তীতে মামলা প্রত্যাহারের কার্যক্রম আরো বেগবান ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য জাতীয় দৈনিক পত্রিকায় ‘গণবিজ্ঞপ্তি’ জারি করা হয়।
তৎপ্রেক্ষিতে প্রাপ্ত মামলার তালিকা যথাযথভাবে যাচাই-বাছাই শেষে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় পর্যায়ে গঠিত কমিটি কর্তৃক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments