ডেস্ক রিপোর্ট: মহামান্য রাষ্ট্রপতির সাথে শিক্ষক প্রতিনিধিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও তিন বাহিনী প্রধানের বৈঠকে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নাম চুড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ এক বিবৃতিতে অধ্যাপক ড. ইউনুসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একইসাথে ড. ইউনুসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। নোবেল বিজয়ী বিশ^ বিখ্যাত অর্থনীতিবিদ ড. ইউনুসের নাম প্রস্তাব করায় বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জীবন্ত কিংবদন্তি ড. ইউনুস আমাদের অহংকারের ধন। ড. ইউনুস ক্ষুধা ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারনা প্রবর্তন করেছেন তা সারা বিশে^র সামনে এক অনন্য মডেল। বিশ^বাসীর কল্যানে ড. ইউনুসের প্রতিটি কর্মকান্ড ঈর্ষনীয় সাফল্য পেয়েছে। গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. মোহাম্মদ ইউনুসের বিকল্প হয়না। ড. ইউনুসের নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনুস সফল হবেন । তাঁর নেতৃত্বেই ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।
একই বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আরো বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি অত্যান্ত নাজুক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনোখুনি, চুরি, ডাকাতি ও হাইজ্যাকের খবর আসছে। দেশের মানুষ আতংকিত হয়ে আছে। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতংক থাকবে কেন ? দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments