মনিরুজ্জামান সুমন আমতলী থেকে ।। শনিবার দুপুরে আমতলীর দূরপাল্লার বাস স্টান্ডে ইউনিক বাস কাউন্টারের দখলর নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় পটুয়াখালী ও বরিশাল প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর দুপুর থেকে বটতলায় অবস্থিত ঢাকাসহ দেশের দূর পাল্লার পরিবহণের সকল কাউন্টার এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার সময় আমতলী বাস স্টান্ডে ইউনিক কাউন্টারের পাল্টাপাল্টি দখল নিয়ে যুবদল আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার ও পৌর বিএনপি ও যুবদলের আহবায়ক কবির ফকিরের কর্মী সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষ ধারালো রামদা ও লাঠিসোটা ব্যবহার করায় বটতলা থেকে নতুন বাজার চৌরাস্তা পর্যন্ত পুরো এলাকায় রনক্ষেত্র তৈরী হয়। এসময় আতঙ্কিত মানুষজন দৌড়ে পালিয়ে যায় এবং দোকান পাট বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদে চলে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১১জন নেতা কর্মী আহত হয়েছে। আহতরা হলো ফরহাদ ফকির (৩২), রাহাত ফকির (২৮), মিজানুর রহমান মোল্লা (৪৮), সাইফুল ইসলাম (৩৮), বায়েজিদ (৩০), আলী হোসেন (৩২) মো. ইছা (২৪), লিমন মৃধা (২৪), সামসুল হক চৌকিদার (৪৬), আলামিন ফকির (৩৪) ও বেল্লাল (৩১)। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের প্রথমে আমতলী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ৮জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে । সংঘর্ষের পরপরই আমতলী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার শতাধিক বাস কাউন্টার দুপুরের পরপরই বন্ধ হয়ে যায়।
সাবেক কাউন্সলর ও সাবেক শ্রমিকদল সভাপতি সামসুল হক চৌকিদার অভিযোগ করে বলেন, ইউনিক কাউন্টার আমার। এ নিয়ে দুদফা সালিশ বৈঠকও হয়েছে। তারপরও শুক্রবার রাতে কবির ফকিরের লোকজন কাউন্টারের তালা ভেঙ্গে ল্যাপটপ এবং টিকেট নিয়ে যায়। শনিবার দুপুরে তারা আবার কাউন্টার দখল করতে গেলে আমাদের লোকজন বাধা দেয় এসময় তাদের ৩জনকে কুপিয়ে জখম করে। তিনি আরো বলেন, রামদার কোপে আমার ডান হাতের একটি আঙ্গুলও কেটে গেছে।
যপৌর বিএনপির আহবায়ক কবির ফকির সামসুল হক চৌকিদারের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিক কাউন্টার আমাদের পক্ষের লোকজনের। আমাদের লোকজন কাউন্টার চালাচ্ছিল। শনিবার দুপুরে সামসুল হক চৌকিদার প্রায় দুই থেকে আড়াই শতাধিক ভাড়া করা সন্ত্রাসী বাহিনী নিয়ে ইউনিকসহ বিআরটিসি কাউন্টার দখল নিতে গেলে আমাদের লোকজন বাধা দেয়ায় তাদের ৮জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাদেরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিততি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments