স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী বলছেন, "জনগণ নাকি ভোটের অধিকার ফিরে পেয়েছেন"! আসলে আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের অর্থ হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া, ভোটের অধিকারের অর্থ হচ্ছে আমার ভোট আমি দিবো, তোমার ভোটও আমি দিবো।
শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আওয়ামী লীগ পুরো দেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। এরা বিরোধীমত কখনই সহ্য করতে পারে না। ৭২ থেকে ৭৫ সালেও সরকারের বিরুদ্ধে কথা বললে রেহাই ছিলো না। তারই ধারাবাহিকতায় বর্তমানও সরকারের আমলেও অন্যায়ের প্রতিবাদ করলে, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বললে হামলা-মামলা এমনকি লাশ হতে হয়।
তিনি বলেন, এই আওয়ামী লীগ দেশকে একশ বছর পিছিয়ে দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শেয়ার বাজার লুট করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। মেঘা প্রজেক্টের নামে মেঘা দূর্ণীতি হয়েছে। বিভিন্ন দেশ থেকে প্রত্যাখিত হয়ে লুটের টাকা এক দেশ থেকে অন্য দেশে নেওয়া হচ্ছে। অবাধ দুর্নীতি ও একনায়কতন্ত্রের কারণে এ সরকার বাংলাদেশকে বিশ্বের কাছে স্বৈরাচারী রাষ্ট্র ও দূর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত করিয়েছে।
আয়োজক সংগঠনের আহবায়ক সাইদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সদস্য সচিব শরীফ হোসেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল নেসারুল হক, সদস্য সচিব নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মনির চেয়ারম্যান, জাসাস নেতা ডা. আরিফুর ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments