চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গাবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে কক্সবাজার জেলা প্রশাসন কার্যলয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃত ব্যক্তির নিকট থেকে নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসাথে অভিযুক্ত ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা প্রশাসন কার্যলয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গাবাজারে বাজারে অভিযান চালায়। এসময় চৌদ্দ হাজার পাঁচশত (১৪,৫০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।
অভিযানকালে নকল আকিজ বিড়িসহ আনোয়ারুল আলম নামের এক ব্যক্তিকে আটক করা পরে নকল বিড়ি বিক্রির দায়ে আটককৃত আনোয়ারুল আলমের নিকট থেকে নগদ দশ হাজার (১০,০০০) টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসাথে তাকে একমাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে প্রেরন করা হয়। জব্দকৃত নকল বিড়ি গুলো আলামত হিসাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর জিম্মায় রাখা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষ দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে নারী, কিশোরীসহ ৭ জনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: তিনদিন আগে নিখোঁজ অটোরিকশা চালক নাজমুল মোল্লার (২২) লাশ বরিশালের কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল ...
পিরোজপুর অফিস: পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার (১৫ জুন) দুপুরে ...
সব মন্তব্য
No Comments