আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলিও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া (৬৫) ও মজনু মিয়া নামে একজন আহত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে শেরপুর - ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক ও আহত আরোহীর বাড়ি জামালপুর সদরে। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, দুপুর দের টার দিকে জামাল মিয়া ঝিনাইগাতী থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর ভাবে আহত হয় জামাল মিয়া ও মজনু মিয়া। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচকে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করে। মজনু মিয়া শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সময় টলি গাড়ি রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি গাড়িটি আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments