বরিশাল অফিস : মুক্তিপণের দাবিতে গভীর বঙ্গোপসাগরে সাইফুল ইসলাম-৩ নামে একটি মাছ ধরার ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। শনিবার (১৫ জানুয়ারি) ভোরের দিকে এই অপহরণের ঘটনা ঘটে। দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। অবশ্য কোন জলদস্যু বাহিনী অপহরণ করেছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ট্রলার মালিক ও জেলেদের বাড়ি লক্ষ্মীপুর। অপহৃত জেলেদের মধ্যে আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের ও বশিরের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের বলেন, লক্ষ্মীপুর এলাকার ট্রলার মালিক মাহফুজ মিয়ার মালিকানা এফবি সাইফুল-৩ ট্রলারসহ ২৩ জেলে বঙ্গোপসাগরের শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে মাছ ধরছিলেন। মাছ ধরার একপর্যায়ে শনিবার ভোরের দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী ট্রলারটিসহ জেলেদের অপহরণ করে নিয়ে যায়। শনিবার দুপুর ১টার দিকে ট্রলার মালিকের কাছে মোবাইল ফোনে লাখ টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা। তিনি বলেন, আমরা জেলেদের উদ্ধারের চেষ্টা করছি। কোস্টগার্ডকেও জানানো হয়েছে। তবে কোনো জলদস্যু বাহিনী অপহরণ করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, দুপুরের দিকে জেলেদের পক্ষ থেকে অপহরণের বিষয়টি জানানো হয়েছে।। তাৎক্ষণিক ফোর্স নিয়ে অভিযান চালানো হচ্ছে।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments