স্টাফ রিপোর্টার: টঙ্গীতে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে শতাধিক।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) গাজীপুর মহানগর পুলিশ এতথ্য নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমার মাঠে প্রবেশ করতে থাকেন। এসময় মাঠে আগে থেকে অবস্থান নেওয়া জুবায়েরপন্থীরা হামলা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে তিন জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
সাদপন্থীদের মুরব্বি মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা মাঠের নিয়ন্ত্রণে রয়েছি। জুবায়েরপন্থীদের আক্রমনে তিনজন শহীদ হয়েছে। জুবায়েরপন্থী অনেকে চাকু ও ছোড়াসহ আটক হয়েছেন।
নিহতদের মধ্যে একজন কিশোরগঞ্জের মো. আমিরুল ইসলাম (৭০) ও আরেক জন ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানাগেছে, এখানে ৩৯ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্য ১১ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments