পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালাল সহ ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদরের আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫) ও নিতাই চন্দ্র রায়ের মেয়ে শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া (০৭)। আবার একই সময় আটক হয় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি গ্রামের মকবুল হোসেনের ছেয়ে দালাল সাদ্দাম (৩০)।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। রাতে ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী বিওপির একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/৯-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করে। এসময় জব্দ করা হয়েছে কাঁটাতারের বেড়া কাঁটার ১ টি প্লাস, ব্যক্তিগত ২ টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা।
পরে বিওপিতে আটককৃত দালালকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করে। তবে অভিযানের সময় দালাল চক্রের আরো ৮ জন সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক ৮ জন দালাল চক্রের সদস্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে, এবং আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments