বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইএসডিও, হকস/ ইপার এর সহযোগিতায় ইএসডিও প্রকল্প অফিস হলরুমে ২০ এপ্রিল শনিবার সকাল ১১ টায় প্রমোশন অব রাইট অব মাইনোরিটি এন্ড দলিতস ফর ইমপ্রুভমেন্ট
প্রোগ্রাম(প্রেমদ্বীপ) এর উপজেলা পর্যায়ে বিভিন্ন এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাথে গ্রাম উন্নয়ন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় এন এন এম সি-র সভাপতি জাহাঙ্গীর আলম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সিরাজুস সালেকিন, ইএসডিও-র ম্যানেজার খায়রুল আলম, প্রেসক্লাব সভাপতি ও এন এন এম সি'র সম্পাদক মোবারক আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন সরকার, আদিবাসী চেয়ারম্যান নিকেল হেমরম ও সম্পাদক মতিলাল মর্মু, সাবেক আদিবাসী চেয়ারম্যান গোপাল মুর্মু সুগা ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও সম্পাদক সহ অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মন্ডলীরা রাষ্ট্রীয়ভাবে জোর দাবি করেন যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম পাঠদান করা হয় কিন্তু খ্রিস্টান ধর্ম কেন পাঠদান হয় না। সরকারের কাছে খ্রিস্টান ধর্মের শিক্ষক নিয়োগের জন্য তারা জর দাবি করেছেন।
এ সময় আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা এবং এর সমাধানের জন্য নিজেদেরই এগিয়ে আসতে হবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন অফিসার সিরাজুস সালেকিন।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments