আগামীকাল জাতীয় নির্বাচন
ডেস্ক রিপোর্ট: ভোটগ্রহণকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়—এটি নাগরিকের দায়িত্ব ও গণতন্ত্রের চর্চার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি সাম্প্রতিক গণআন্দোলনে প্রাণ হারানোদের স্মরণ করে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটদান শুধু অধিকার নয়, এটি দায়িত্বও। সচেতনভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সহনশীলতা বজায় রাখা এবং ফলাফল মেনে নেওয়ার অনুরোধ করেন।
সিইসি আরও জানান, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তাই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা বা অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনী কর্মকর্তা, মাঠ প্রশাসন, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, পর্যবেক্ষক ও সেবাদানকারী প্রতিষ্ঠান—সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে দেশের ২৯৯টি সংসদীয় আসনে। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে, যা পরে অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এখন সবার দৃষ্টি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণের দিকে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments