আনিছ আহমেদ( শেরপুর )প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে ২ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত: ১০ জন। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মামদামারী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীবরদী উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের খরিয়া গ্রামের মো. আবু তালেবের ছেলে মো. ইসমাইল (১৭) ও মো. সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল মিয়া (১৭)|
আহতদের মধ্যে একই এলাকার মো. সাগর (২০), মো. মামুন (১৮), মো. লোকমান (১৭), মো. আরিফ (১৬), মো. রাশেদ আলী (১৭), মো. হাফিজুর (১৮) ও মো. সাকিল (২২) জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া আরও দুইজন শ্রীবরদী হাসপাতালে ভর্তি এবং মো. জুয়েল মিয়া (১৪) নামে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও হতাহতদের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে পিকআপ ভ্যানযোগে শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের খরিয়া গ্রামের প্রায় ৩০ জন কিশোর ও তরুণ পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে বনভোজনে যায়। বনভোজন থেকে সন্ধ্যায় এলাকায় ফিরে ভাড়ায় আনা সাউন্ড বক্স ফেরত দিতে পিকআপভ্যানে করে শ্রীবরদী বাজারে যায় ১৪ জন কিশোর। সেখানে বক্স নামিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি দিয়ে বাড়ি ফেরার পথে মামদামারী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি গাড়িটি পাশের খাদে উল্টে পড়ে যায়।
ওইসময় ট্রলিতে থাকা দুজন লাফ দিয়ে নেমে গেলেও বাকিরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১০জনকে গুরুতর অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। সেখানে ইসমাইল ও সাইদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন আহমেদ জানান, ১০ জনের মধ্যে দুইজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকী সাতজনের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল হাশেম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২৮ মে সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধায় প্রথম দিন হিসেবে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র ...
ডেস্ক রিপোর্ট: উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপ ...
সব মন্তব্য
No Comments