বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিনিঃ রাণীশংকৈল উপজেলায় কাতিহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছবি কান্ত দেবের শিক্ষকার জীবনে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রোয়ারী) সকল ১১টায় স্কুল কেম্পাশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হুদার সভাপতিত্বে প্রথম ধাপে এস এস সি ব্যাচের বিদায়ী সংবর্ধনার পরে বাবু ছবি কান্ত দেবের শিক্ষকতার জীবনে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক,শিক্ষিকা,কর্মচরি,
ছাত্র/ছাত্রী সহ পৃথক পৃথক ভাবে শ্রদ্ধেয় শিক্ষক কে সংবর্ধনা জানান। স্কুলের অফিস রুম থেকে রাস্তার গেট পর্যন্ত ছাত্র ছাত্রীরা দুই ধারে দারিয়ে বিদায় শিক্ষক যাওয়ার সময় ফুল ছিটিয়ে সংবর্ধনা জানান এই ধরনের ঐতিহাসিক বিদায় বর্তমানে খুব কমেই দেখা যায়। অনেক ছাত্র ছাত্রীকে পাঁয়ে ধরে প্রণাম করতে দেখা গেছে। অনেকেই প্রণাম করতে গিয়ে হাউ মাউ করে কেঁদে ফেলেন। অনেক সহকর্মী চোখের জল ধরে রাখতে পারেননি। একজন আদর্শ শিক্ষকের বেলাই এটা হয়ে থাকে। বিদায় সংবর্ধনায় শিক্ষক, শিক্ষিকা,ছাত্র -ছাত্রী, রাণীশংকৈল প্রেসক্লাবের
সাবেক সভাপতি, ফারুক আহাম্মদ সরকার, প্রেসক্লাব সম্পাদক খোরশেদ আলম সাওন বক্তব্য রাখেন।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments