সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়ীতে কবর থেকে দুই শিশুর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ২৪ জানুয়ারি (সোমবার) বিকেলে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
২১ জানুয়ারি (শুক্রবার) দিবাগত গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
এই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন,পোগলদিঘা গ্রামের রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেনের ছেলে শেখ ফরিদ (২৪) ও সাগর আলীর ছেলে মোহাম্মদ আলী (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পোগলদিঘা গ্রামের জহুরুল ইসলামের শিশুকন্যা জহুরা (৫) দুই বছর আগে মারা যায়। একই গ্রামের আব্দুল বারেকের ছেলে শামীম মিয়া (১০) মারা যায় ১২ বছর আগে। তাদের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার গভীর রাতে শেখ ফরিদ ও মোহাম্মদ আলী কবর থেকে এই দুই শিশুর কঙ্কাল চুরি করেন। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে সোমবার সকালে শেখ ফরিদ ও মোহাম্মদ আলীকে বাড়ি থেকে আটক করে পুলিশকে খবর দেন। পরে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল লতিফ যুগবার্তাকে বলেন, এলাকাবাসী কঙ্কাল চুরির সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে ধরে পুলিশের কাছে সাপর্দ করেছে। তাদেরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments