পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউপির আতানারায়ণ গ্রামে পুত্রের হাতে আপন পিতার খুন হয়েছেন।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বেলা ১১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ঘাসিগ্রাম ইউপির আতানারায়ণ গ্রামের মৃত ভোদল মন্ডলের ছেলে ফজলুর রহমান (৫৩) এর নিকট তার আপন ছেলে আব্দুল রশিদ (৩৫) ইউক্যালেকটারের গাছ বিক্রয়ের টাকা চাইতে গেলে তার পিতা জানায় যে,গাছ ব্যবসায়ীদের নিকট গাছ বিক্রি করা হয়েছে।
তারা এখনও টাকা দেয়নি,তারা যখন টাকা দিবে তখন তুমি টাকা পাবে। অর্থাৎ টাকা দিতে অপারাগতা প্রকাশ করলে তার ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তার ছেলে তার পিতাকে চাকু দিয়ে পেটে আঘাত করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ ভিকটিমের পরিবারবর্গ দ্রুত চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার পর পরই মোহনপুর থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের দিকে ভিকটিম মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানায়,ছেলে আব্দুল রশিদ চরমভাবে মাদকাসক্ত। মাদক সেবনের জন্যই সে তার বাবার নিকট হতে টাকা নিতে বাড়াবাড়ি করে এবং এক পর্যায়ে সে তার বাবা ফজলুর রহমানের পেটে ছোরা দিয়ে আঘাত করে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন,মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments