স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ যতই ছলচাতুরি করুক, যতই গল্প বানাক, যতই নির্যাতন করুক, তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ এদেশের জনগণ বুঝতে পেরেছে এই সরকারের অধীনে গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের জীবন, সংবাদপত্র নিরাপদ নয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, আওয়ামী লীগ গত ১৪ বছরে ৬২ হাজার কোটি টাকা চুরি করেছে বিদ্যুৎ খাত থেকে। আর একটা ভুয়া মামলা, যে টাকা এখনো ব্যাংকে গচ্ছিত আছে সেই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। আজ শুধু বেগম জিয়া নয়, সরকার দেশের সকল মানুষকেও বন্দি করে রেখেছে। এভাবে চলতে দেয়া যায় না।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের গরীব মানুষের খবর আপনারা রাখেন না। আপনারা খবর রাখেন কিভাবে বিদ্যুৎ খাত থেকে চুরি করা যাবে। কিভাবে রিজার্ভের টাকা চুরি করা যাবে। কিভাবে শেয়ার বাজার থেকে চুরি করা যাবে। এদেশের গরীব দুঃখী মানুষ তিন বেলা ভালোভাবে খেতে পারছে না এটা আপনারা খবর রাখেন না।
বিএনপির এ নেতা বলেন, এ সরকার গণতন্ত্রের সরকার না। এদেশের জনগণের সরকার না। গরীব দুঃখী মানুষের সরকার না। এরা হচ্ছে ভোটচোর সরকার। এইজন্য এদেশের সকল জনগণ এদেরকে ভোট চোরের সরকার বলে।
তাতীদলের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মুজিবুর রহমান, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments